মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৫:৩১, ৩১ জুলাই ২০২১
মৌলভীবাজারে রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রন ও প্রতিরোধে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট সিভিল সার্জন অফিস, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে।
শনিবার (৩১ জুলাই) সকালে সিভিল সার্জন অফিসে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও সাধারণ সম্পাদক রাধাপদ দেব সজল ৫ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ এর কাছে হস্তান্তর করেছেন।
পরে মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে পশ্চিমবাজার ব্যবসায়ী প্রতিনিধি প্রাণগোপাল রায় ও শমসেরনগর রোড ব্যবসায়ী প্রতিনিধি বদরুল ইসলামের হাতে ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য ২ হাজার মাস্ক ও ৫ শত হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। এছাড়াও পথচারীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট এর সদস্যরা।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের কাযকরি কমিটির সদস্য ও যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিট জেলায় করোনা সংক্রমণের শুরু থেকে সর্বস্তরের মানুষের সেবায় কাজ করছে। খাদ্য সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, টিকা গ্রহণে সহায়তা, শহরের বাসায় বাসায় ফ্রি অক্সিজেন সেবাসহ বিভিন্ন কাযক্রম করছে রেড ক্রিসেন্ট।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























