ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ৩১ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৬, ৩১ জুলাই ২০২১

স্ত্রী মেরিনা ইয়াসমিন স্মরণে শিল্পপতি আজম জে চৌধুরীর চিকিৎসা উপকরণ ও ঔষধ প্রদান

করোনাকালীন এই দুর্যোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাবাসীর সহায়তায় এগিয়ে এসেছেন শিল্পপতি আজম জে চৌধুরী। তিনি ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান।

সদ্যপ্রয়াত স্ত্রী মেরিনা ইয়াসমিন চৌধুরী স্মরণে তিনি শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও ঔষধপত্র হস্তান্তর করেন। মেরিনা ইয়াসমীন চৌধুরী ছিলেন ইস্টকোস্ট গ্রুপের ভাইস চেয়ারপার্সন। 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারের সভাপতিত্বে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি আজম জে চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, বিশিষ্ট আইনজীবী চৌধুরী তানজীম করিম, ইস্টকোস্ট গ্রুপের পরিচালক দিলরুবা চৌধুরী, ইস্টকোস্ট গ্রুপের সিইও মাসুদুর রহিম। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাকির হোসেন।

এসময় ১০টি অক্সিজেন কন্সেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০ টি পালস অক্সিমিটারসহ বিপুল পরিমাণ ঔষধপত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন শিল্পপতি আজম জে চৌধুরী।

অনুষ্ঠানে আজম জে চৌধুরী বলেন, আমার সদ্যপ্রয়াত স্ত্রী মেরিনা ইয়াসমীন চৌধুরী সব সময় কুলাউড়াবাসীর পাশে ছিলেন। তার এই মানবিক কাজের ধারা অব্যাহত রাখতেই আজকের এই উদ্যোগ, আগামীতেও তা অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, এই চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রীগুলো যথাযথভাবে কাজে লাগালে আরও সহযোগিতা করা হবে। 

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়