ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ৩১ জুলাই ২০২১
আপডেট: ২২:৫৪, ৩১ জুলাই ২০২১

স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থবিধি নিশ্চিতে মৌলভীবাজারের সকল উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের একাধিক মোবাইল কোর্ট।

শনিবার (৩১ জুলাই) সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসব অভিযানে ৬৩ মামলায় মোট ৩১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারায় এই জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজারের করোনা পরিস্থিতি

সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন করোনা রোগী। শনিবার (৩১ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ৫৫ জনের। শনাক্তের হার ৪৬ দশমিক ৬ শতাংশ। 

উল্লেখ্য, ২০২০ সালের ৫ এপ্রিল মৌলভীবাজার প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত ৫৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৬০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৭৬৪ জন।

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি

সারাদেশে উদ্বেগজনকভাবে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। সাথে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, দেশে করোনায় একদিনে আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৬৮৫ জনে।

তবে গত দুই দিনের তুলনায় শনিবার শনাক্তের সংখ্যা কমেছে। এদিন নতুন আক্রান্ত হিসেবে  শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৬৯ জন। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনে।

এছাড়া দেশে একদিনে সুস্থ হয়েছেন আরও ১৪ হাজার ১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৭৮ হাজার ২১২ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়