কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১১:২২, ১ আগস্ট ২০২১
কুলাউড়ায় লকডাউনে বিপাকে পড়া মধ্যবিত্তদের জন্য পৌর মেয়রের উদ্যোগ
চলমান লকডাউনে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন। অভাবের সংসারে খেয়ে না খেয়ে থাকলেও লজ্জা ও আত্মসম্মানের জন্য মুখ ফুটে কারো কাছে বলতে পারছেন না সাধারণ আয়ের অনেক মধ্যবিত্ত পরিবার। অনেকটা দু:সহ জীবন যাপিত করছেন।
তাদের এমন দুঃসময়ে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পরিচয় গোপন রেখে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।
সম্প্রতি পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ নিজের ফেসবুক আইডিতে লকডাউনে বিপাকে পড়া মধ্যবিত্তদের খাদ্য সহায়তার জন্য একটি পোস্ট শেয়ার করেন। এতে তিনি উল্লেখ করেন করোনা পরিস্থিতিতে দুর্ভোগে থাকা কুলাউড়া পৌরসভার মধ্যবিত্তদের খাদ্য সহায়তা করা হবে। সহযোগিতার জন্য অতিসত্বর মুঠোফনে কল অথবা ক্ষুদে বার্তায় নাম ঠিকানা দিন। পরিচয় গোপন রাখা হবে।
মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, ‘করোনা মহামারীতে পৌরসভার কর্মহীন নি¤œ আয়ের মানুষের জন্য সরকার এবং প্রধানমন্ত্রীর তহবিল থেকে পাওয়া ত্রাণ ও আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। কিন্তু মধ্যবিত্ত অনেক পরিবার আছেন লকডাউনের জন্য তাদের ব্যবসা ও কাজ বন্ধ রয়েছে। এসব মধ্যবিত্ত পরিবার কখনো কারো কাছে কোন সহযোগিতা চান না আত্মসম্মান ও লজ্জার কারনে। করোনা পরিস্থিতিতে দুর্ভোগে রয়েছেন এসব পরিবারের সদস্যরা। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাই এ উদ্যোগ নিয়েছি নাম পরিচয় প্রকাশ না করে পৌরসভার পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদানের জন্য।
মেয়র জানান, ‘ইতিমধ্যে অনেকে ফোনকলে ও ম্যাসেজের মাধ্যমে সহযোগিতা চেয়ে সাড়া দিয়েছেন। আমরা পৌরসভার পক্ষ থেকে তাঁদের কাছে খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছি পর্যায়ক্রমে।’
আইনিউজ/এসএএস/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























