ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৩, ১ আগস্ট ২০২১
আপডেট: ১৭:২৬, ১ আগস্ট ২০২১

মৌলভীবাজারের ছাত্রদল নেতা ইমামুল হক রিপনের মায়ের মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের মা মৃত্যুবরণ করেছেন। 

শনিবার (৩১ জুলাই) মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা যায়। 

জেলা বিএনপি সূত্রে জানা যায়, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনের মা শুক্রবার (৩০ জুলাই) তাদের নিজ বাসায় ভোর ৬টার দিকে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম. নাসের রহমান শোক প্রকাশ করে ইমামুল হক রিপনের মায়ের আত্মার শান্তি কামনা করেন।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়