নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৯:২৫, ১ আগস্ট ২০২১
অবশেষে করোনামুক্ত মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসান
দীর্ঘদিন করোনাভাইরাস আক্রান্ত থাকার পর অবশেষে করোনা থেকে মুক্তি পেয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রোববার (১ আগস্ট) জেলা প্রশাসক নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানান।
গতকাল শনিবার (৩১ জুলাই) জেলা প্রশাসক তার পরিবারসহ করোনার নমুনা পরীক্ষা দিলে তার নেগেটিভ আসে। তিনি করোনা থেকে মুক্ত হওয়ায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে গত ৫ জুলাই সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন মীর নাহিদ আহসান। করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন। তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর ছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন। পরে গতকাল শনিবার তিনি করোনামুক্ত হন।
উল্লেখ্য, গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর ঠিক এক বছর পর এ বছরের ৫ জুলাই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























