কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২২:১৮, ১ আগস্ট ২০২১
কমলগঞ্জে করোনা প্রতিরোধে চা বাগানে আইসোলেশন সেন্টার
করোনা প্রতিরোধে শমসেরনগর চা-বাগানে আইসোলেশন সেন্টারে সেবিকারা
করোনার প্রাদুর্ভাব এবং চা-বাগানে ভাইরাসটির সংক্রমণ বেড়ে যাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর চা-বাগানে চা ছাত্র-যুব পরিষদ, বাগান পঞ্চায়েত ও চা বাগান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নিজেদের আইসোলেশন সেন্টার স্থাপন করেছে।
গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও চা-শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমিত হওয়ায় কমলগঞ্জের শমসেরনগর চা বাগানে চা ছাত্র-যুব পরিষদ, জাগরণ যুব ফোরাম ও চা-বাগান পঞ্চায়েত কমিটি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি চা বাগান এলাকায় মাইকিং শুরু করে। তারা স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমিতদের ঘরে খাদ্য ও পুষ্টি সম্পন্ন খাদ্য পৌছে দেয়। করোনা আক্রান্ত ব্যক্তিদের ১৪ দিন হোম আইসোলেশনে থাকারও পরামর্শ দেয়।
সম্প্রতি তারা চা-বাগান ব্যবস্থাপকের সাথে আলোচনা করে স্থানীয় চা-বাগানের পুরাতন হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে বেড স্থাপন করে নিজেদের একটি আইসোলেশন সেন্টার স্থাপন করে। এ সেন্টারে সাহায্য পাওয়া অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়।
এ বিষয়ে জাগরণ যুব ফোরাম সভাপতি ছাত্রনেতা মোহন রবিদাস বলেন, এমনিতেই চা-বাগানের মানুষ অসচেতন। একবার যদি চা-বাগানে একটু করোনা সংক্রমণ শুরু হয় তাহলে ভয়াবহ অবস্থা হবে। সেজন্য আগে থেকেই তারা চা-বাগান এলাকায় সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রমে তারা বাগানের পুরাতন হাসপাতাল ভবন ব্যবহার করে একটি আইসোলেশন সেন্টার স্থাপন করেছেন। কোনো ঘরে করোনা সংক্রমিত হলে তাকে এ সেন্টারে এনে চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া তারা চা-প্লানেন্টশন এলাকায় গিয়ে কর্মরত নারী চা শ্রমিকের মাস্ক বিতরণ করেন।
আইনিউজ/ রুহুল ইসলাম হৃদয়/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























