ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২১, ২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৪৮, ২ আগস্ট ২০২১

মৌলভীবাজারে ইউনিয়ন পর্যায়ে টিকাদানে যে প্রস্তুতি

মৌলভীবাজারের প্রতিটি ইউনিয়নে করোনাভাইরাসের প্রতিরোধে টিকাদানের কর্মসূচি চালু হবে আগামী ৭ আগস্ট থেকে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্টরা।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, জুলাই মাসের ২৯ তারিখে আমরা সবাই জেলা প্রশাসকের বাংলোতে এই সংক্রান্ত একটি মিটিং করি এবং আমাদের কাজের পরিকল্পনা নেই। সেভাবে ইউনিয়ন ভিত্তিক প্রচার এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছি। 

রেজিস্ট্রেশন ছাড়াও টিকা দেওয়া হবে, তবে আমরা চেষ্টা করছি যাদেরকে টিকা দেওয়া হবে সবাইকে যেনো রেজিস্ট্রেশনের আওতায় আনা যায়, এতে পরবর্তীতে সবার সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া সহজ হবে। তবে রেজিস্টেশন ছাড়া যারা নেবেন তাদের তথ্য নির্দিষ্ট ছকে এক্সেলে ডাটাবেইজ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হবে। এর পাশাপাশি আমাদের কার্যালয়েও তথ্য রক্ষিত থাকবে। 

সিভিল সার্জন আরও জানান, প্রথমে ৩৫ ঊর্ধ্বদের টিকা দেওয়া হবে। পরবর্তীতে ২৫ ঊর্ধ্বদের। এভাবে বয়স কমিয়ে আনা হবে দিনে দিনে। 

এদিকে টিকাদানের জন্য ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন শুরু করেছে স্ব স্ব ইউনিয়নের ডিজিটাল সেন্টার। একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান জানান, অনেক এলাকায় স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করলেও আমাদের এখানে আমাদের ডিজিটাল সেন্টারের মাধ্যমে এলাকায় এলাকায় গিয়ে রেজিস্ট্রেশন করছি, তবে মানুষের আগ্রহ কম। তবে আমরা ব্যাপক প্রচার চালিয়েছি। মাইকিং এর পাশাপাশি প্রতিটি মসজিদ থেকে প্রচার চালানো হচ্ছে তাই আশা করছি আগামীকাল থেকে মানুষের আরও বেশি সাড়া মিলবে। 

ইউনিয়ন ভিত্তিক টিকাদানে গুরুত্ব দিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসনও। মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন জানান, প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে।

আইনিউজ/রিপন দে/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়