ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ৩ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১৬, ৩ আগস্ট ২০২১

মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মৌলভীবাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ১৭ আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. শেরাফ উদ্দীন খাঁন।

সভায় আরো উপস্থিত ছিলেন কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া (সি ও, ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, মেজর মাহমুদুল হাসান, মেজর মুরাদ, র‍্যাব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ। 

এসময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আগত অতিথিদের মাঝে মৌলভীবাজার জেলার "জেলা ব্র্যান্ড" বুক তুলে দেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়