বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৯:০৮, ৩ আগস্ট ২০২১
করোনা রোধে বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠন গঠিত
করোনাভাইরাস বিস্তার রোধকল্পে জনসচেতনতা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে , বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর উদ্যোগে বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠন গঠিত হয়েছে।
বড়লেখা উপজেলার ১৮টি খাসি পুঞ্জিতে করোনাভাইরাস মহামারীতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এ সংগঠন। করোনাকালীন সময়ে মানুষকে সচেতনতা, করোনার টিকা নিতে উৎসাহ প্রদান, টিকা নিবন্ধন করাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করবে এ সংগঠনের কর্মীরা।
বড়লেখার খাসি পুঞ্জিতে করোনার সংক্রমণ বৃদ্ধি হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর দিক নির্দেশনায় গত রোববার (১ আগস্ট) বিকেলে ইউএনও অফিসে সংগঠনের কর্মীদের সাথে এক সভার আয়োজিত হয়। তিনি খাসি পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার উৎসাহ দেওয়ার জন্য কর্মীদের প্রতি পরামর্শ দেন।
সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম বলেন, বড়লেখা উপজেলা খাসি পুঞ্জিগুলোতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র পরামর্শে পুঞ্জিতে সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে খাসি সম্প্রদায়ের শিক্ষিত যুবক-যুবতীদের উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহ দেন তিনি। এরই ধারাবাহিকতায় রোববার ইউএনও অফিসে এক সভায় এক শতাধিক খাসি যুবক-যুবতীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়। আজ উপজেলা প্রশাসনের অর্থায়নে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়। আমরা উপজেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ জানাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

মৌলভীবাজারের বড়লেখায় করেনাভাইরাস বিস্তার রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিতে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়লেখা খাসি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের কাছে করোনা প্রতিরোধী সামগ্রীগুলো হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এ সময় উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, জসিন্তা সুমের, সিতেশ খংলাঃ, ফেসতি লাপাসাম। সদস্যদের মধ্যে প্রবীণসন সুছিয়াং, ওয়ানলি আমসে, দোলন মানকিন, লিমা মানকিন প্রমূখ।
আইনিউজ/তুহিন জোবায়ের/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























