ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ৩ আগস্ট ২০২১
আপডেট: ২২:০১, ৩ আগস্ট ২০২১

কুলাউড়া পৌরসভায় ৪ হাজার ২০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

করোনাকালীন সময়ে কুলাউড়া পৌরসভার ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪ হাজার ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুলাউড়া পৌরসভা জানায়, বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল রয়েছে। কুলাউড়া পৌর এলাকায় করোনাকালীন সময়ে পরিবহন, হোটেল শ্রমিক, কমিউনিটি সেন্টার, সেলুন, বিউটি পার্লার কর্মিসহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুঃস্থ-অসহায় ৪ হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়