ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ৩ আগস্ট ২০২১
আপডেট: ২০:০০, ৩ আগস্ট ২০২১

জেলাবাসীর করোনা চিকিৎসায় এগিয়ে এলো মৌসউবি-৮৯ ব্যাচ

ব্যাচ-৮৯ এর শিক্ষার্থীরা সিভিল সার্জনের হাতে এক লাখ টাকার চেক তোলে দিচ্ছেন। ছবি : আইনিউজ

ব্যাচ-৮৯ এর শিক্ষার্থীরা সিভিল সার্জনের হাতে এক লাখ টাকার চেক তোলে দিচ্ছেন। ছবি : আইনিউজ

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৬১ জনে। এমন অবস্থায় জেলাবাসীর সহায়তায় এগিয়ে এলো মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের (মৌসউবি) এসএসসি ১৯৮৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৩ আগস্ট) ব্যাচ-৮৯ এর শিক্ষার্থীরা মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন। করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ ও ওষুধপত্র কেনার জন্য এ অর্থ দেয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। 

এসময় ব্যাচ-৮৯ এর পক্ষে উপস্থিত ছিলেন হাসান আহমেদ জাবেদ, মো. আবুল কালাম আজাদ, দেওয়ান মুনাকিব চৌধুরী ও শাহ্ ফখরুল ইসলাম আলোক। 

তারা জানান, করোনাভাইরাসের আক্রমণে মৌলভীবাজার জেলাসহ সারাদেশের যখন বিপর্যস্ত অবস্থা, এমন সময়ে সাধারণ মানুষদের উচিত কিছু সামাজিক দায়িত্ব পালন করা। এই উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৯ এর ব্যাচের শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, হয়তো এই অর্থ প্রদানে বড় কোনো রকমের অগ্রগতি হবে না, তবে সংকটের এই সময়ে সমুদ্রে যে শিশির বিন্দু পাওয়া গেছে সেটিই পরম পাওয়া। মানবসেবায় স্বাক্ষর রেখে যাওয়া মানুষরাই পৃথিবীতে থাকবেন স্মরণীয় হয়ে। 

এদিকে মৌলভীবাজারে ভয়ানকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের (৩ আগস্ট) আপডেটে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৪ জন। এছাড়াও করোনায় মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়