নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৩৬, ৩ আগস্ট ২০২১
মৌলভীবাজার পৌরসভার ৯টি ওয়ার্ডে টিকাদানে সর্বাত্মক প্রস্তুতি
পর্যটন জেলা শহর মৌলভীবাজারের ৯টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রমে পৌরসভার উদ্যোগে সর্বাত্মক প্রস্তুতি চলছে। এরইমধ্যে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে কমিটি। প্রশিক্ষণ দেওয়া হয়েছে টিকাদানকারী সদস্যদের।
মেয়র ফজলুর রহমান আইনিউজকে বলেন, মৌলভীবাজার পৌরসভায় টিকাদানে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এরইমধ্যে ২৪ জন দক্ষ টিকাদানকারীকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানে দুইদিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) এই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
মেয়র জানান, পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৭ থেকে ৯ আগস্ট তিনদিনব্যাপী অনুষ্ঠিত হবে টিকাদান কার্যক্রম, চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।
মৌলভীবাজার পৌরসভার ৯টি টিকাদান কেন্দ্র হলো ১ নং ওয়ার্ডে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) কলেজ, ২ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি কলেজ, ৩ নং ওয়ার্ডে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, ৫ নং ওয়ার্ডে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডে বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা, ৭ নং ওয়ার্ডে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, ৮নং ওয়ার্ডে হাজী নছিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৯নং ওয়ার্ডে বড়কাপন (শেখেরগাঁও) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরইমধ্যে মৌলভীবাজার শহরের ২৫টি কেন্দ্রে চলছে টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রম। স্পট রেজিস্ট্রেশন করেও টিকা দেওয়া যাবে। সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে স্ব-স্ব পৌর কাউন্সিলরকে সভাপতি করে ৯টি ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে. প্রতিটি ওয়ার্ডে থাকবেন স্বেচ্ছাসেবক দল।
মেয়র ফজলুর রহমান বলেন, করোনা টিকাদান সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। পৌর নাগরিকদের অনুরোধ করবো তারা যেন নিজ নিজ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করে করোনার ভ্যাকিসন দেন। শুধুমাত্র তাঁদের জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সাথে নিয়ে গেলেই হবে।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আইনিউজকে বলেন, মৌলভীবাজারের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে করোনাভাইরাসের প্রতিরোধে টিকাদানের কর্মসূচি চালু হবে আগামী ৭ আগস্ট থেকে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্টরা। এরমধ্যে জেলা শহরের মৌলভীবাজার পৌরসভা অন্যতম একটি এলাকা।
সিভিল সার্জন বলেন, মেয়র ফজলুর রহমান পৌরসভায় ৭টি কম্পিউটার এবং শহরের বিভিন্ন স্পটে রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে আমাদের কাজ অনেকটা সহজ করে দিয়েছেন। মেয়র ফজলুর রহমানের তত্ত্বাবধানে পৌরসভার ৯টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। আশা করছি সকলের সম্মিলিত চেষ্টায় পুরো জেলায় টিকাদান কার্যক্রম সফলভাবে চলবে।
সিভিল সার্জন বলেন, জুলাই মাসের ২৯ তারিখে আমরা সবাই জেলা প্রশাসকের বাংলোতে এ সংক্রান্ত একটি মিটিং করেছি। সেভাবে কাজের পরিকল্পনা গ্রহণ করেছি। পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক প্রচার এবং রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
এদিকে মৌলভীবাজারে ভয়ানকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবারের (৩ আগস্ট) আপডেটে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৪ জন। এছাড়াও করোনায় মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























