কামরুল হাসান শাওন, মৌলভীবাজার
আপডেট: ১৪:৩১, ৪ আগস্ট ২০২১
হায় শিশু…!
ত্রাণের ব্যাগটা হয়তো বয়সের তুলনায় ভারী, তবে প্রয়োজনের চেয়ে যেন কম। ছবি: কামরুল হাসান শাওন।
করোনাকালে কর্মহীন শ্রমিক, বাড়ছে ঋণের বোঝা। একবেলা খাবার জুটলে, আরেক বেলা জোটে না। কখনো আধপেটা, আবার কখনো না খেয়ে থাকা। স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে অভাবের সময়। বাসা ভাড়ার জন্য মালিকের চোখ রাঙানি। জীবন চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়েছে দিন এনে দিন খাওয়া শ্রমিক শ্রেণির মানুষদের।
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ খেটে খাওয়া মানুষদের জীবনকেই সংকটে ফেলে দিয়েছে। এই অবস্থার মধ্যদিয়ে মৌলভীবাজারে তৃতীয় দফায় পাঁচশ শ্রমিক পরিবারকে খাদ্য সহায়াতা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।
সংকটকালীন এই সময়ে প্রধানমন্ত্রীর উপহার হাসি ফুটাবে হয়তো লাল টি-শার্ট পরে আসা শিশুটির পরিবারেও।
তবে এদিন চোখে পড়ে শিশুদের ত্রাণ বহনের দৃশ্য। বাবা-মায়ের সঙ্গে ত্রাণ নিতে এসেছিল ক্ষুধার্ত শিশুরাও। একাধিক শিশুর কাঁধে ত্রাণ বহনের দৃশ্যটি অনেকের হৃদয়ে দাগ কাটে।
অভিভাবকদের সাথে আসতে হয়েছে অনেক শিশুকেও।
মঙ্গলবার (৩ আগস্ট) মৌলভীবাজার স্টেডিয়ামে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার গণপরিবহন শ্রমিক, মৎস্যজীবী, ঋষি সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার হতদরিদ্র মানুষের মাঝে 'প্রধানমন্ত্রীর উপহার' হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিনসহ মৌলভীবাজার জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
ত্রাণের ব্যাগ সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন লকডাউনে ক্ষতিগ্রস্ত-অসহায় মানুষেরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। আর এই খাদ্য সামগ্রী উপহার পেয়ে আপ্লুত বাবা-মায়ের সঙ্গে আসা শিশুরাও। অবেগেই হয়তো খাদ্যগুলো তুলে নেয় কাঁধে।
রোদের মধ্যে মাঠেদাঁড়িয়ে হাতে তুলে নিতে হচ্ছে ত্রাণের ব্যাগ। হয়তো ভারী একটু বেশি, তবে এই সংকটকালীন সময়ে এটা অনেক প্রয়োজনীয়।
আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার


























