জুড়ী প্রতিনিধি
আপডেট: ১৭:২৬, ৪ আগস্ট ২০২১
জুড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সুমন বিশ্বাস (২৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সাড়ে নয়টায় এ ঘটনাটি ঘটে।
মৃত সুমন বিশ্বাস উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাবু লাল বিশ্বাসের ছেলে।
জানা যায়, নিহত যুবক উপজেলার ধামাই চা বাগানের ক্লার্ক ভবানীপুর গ্রামের বাসিন্দা বিজন বিহারী ভট্টাচার্য্য নামে এক ব্যক্তির চারতলা ভবনে কাজ করছিলেন। ভবনটির তিনতলায় ইলেকট্রনিক ও পাইপ ফিটারের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত দড়ি ছিঁড়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন সুমন বিশ্বাস। সেখান থেকে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি জুড়ী থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/সাইফুল ইসলাম সুমন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























