কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:১৫, ৪ আগস্ট ২০২১
কুলাউড়া টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রথমদিকে টিকা কার্যক্রমের ধীরগতির জন্য নিবন্ধকারীদের জট লেগে থাকায় এখন হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে টিকা গ্রহণকারী ও টিকা কার্যক্রমে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরাও চরম দুর্ভোগে পড়েছেন।
জানা যায়, বুধবার ২০৫৬ জন টিকা গ্রহণ করেছেন। যা অন্যান্য দিনের তুলনায় সর্বোচ্চ।
সরেজমিনে বুধবার (৪ আগস্ট) দুপুরে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহি:বিভাগের ২য় তলার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুইটি রুমে ৭টি বুথের মাধ্যমে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে। টিকাদানের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের প্রবেশমুখ ও সিড়িতে টিকা গ্রহণকারীদের উপচে পড়া ভিড়। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। গরম আর করোনার সংক্রমণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় অনেকটা দুর্ভোগে পড়েছেন টিকা গ্রহণকারীরা। টিকাদানে দায়িত্বরতরা রীতিমত হিমশীম খাচ্ছেন এই ভিড় সামাল দিতে।
নিজের স্ত্রীকে টিকা দিতে নিয়ে যাওয়া ফয়ছল আহমদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমার স্ত্রীকে নিয়ে এসেছি টিকা দেওয়ার জন্য। দুপুর ২টা হয়ে গেছে এখনো টিকা দেওয়া হয়নি। নিবন্ধনের কপি যাচাইয়ে ১ ঘণ্টারও বেশি সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম। টিকা দেওয়ার জন্য বুথের ভিতরে গেলে আধা ঘণ্টারও বেশি সময় থেকে আমার স্ত্রী টিকা দিয়ে বের হননি।
টিকা দিতে যাওয়া জয়নুল আহাদ বলেন, ১২ দিন আগে অ্যাপে নিবন্ধন করেছিলাম। মঙ্গলবার রাতে ম্যাসেজ এসেছে। আগে শুনেছি স্বাস্থ্য কমপ্লেক্সে তেমন ভিড় থাকেনা। আজ এসে এই ভিড় দেখে বিড়ম্বনায় পড়ে গেছি। সকাল এগারোটার দিকে এসে তিন ঘণ্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে আমি টিকা দিয়েছি আমার বয়স্ক মা ও স্ত্রীকে নিয়ে।
ব্যাংক কর্মকর্তা চঞ্চল আহমদ বলেন, ১২ টার দিকে মাকে নিয়ে এসে ভিড়ের জন্য বাইরে দাঁড় করে রেখেছি। সিরিয়াল আসলে মাকে উপরে টিকা বুথে নিয়ে আসবো। বুথ যদি আরো বাড়ানো হতো ও প্রথমদিকে আরো বেশি করে নিবন্ধকারীদের টিকা দেওয়া হতো তাহলে এ জটলা সৃষ্টি হতোনা।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. ফেরদৌস আক্তার বলেন, বুধবার কতজনকে টিকা দেওয়া হয়েছে বিকেলের আগে সেটি নিশ্চিত করে বলা সম্ভব হবেনা। তবে প্রায় দুই হাজারের বেশি মানুষ টিকা নিয়েছেন। টিকাগ্রহণকারীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশীম খেতে হচ্ছে। ৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর আগে অ্যাপে নিবন্ধকারীদের জট কমাতে হচ্ছে। এজন্য টিকাগ্রহণকারীদের ভীড় বেড়েছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























