কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২২:২৭, ৪ আগস্ট ২০২১
কুলাউড়ায় চা শ্রমিকদের অনুদানের চেক প্রদান
মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় এককালীন জনপ্রতি ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গাজীপুর চা বাগান ফ্যাক্টরিতে অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ আবু জাফর রাজু।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সসঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌরা দে, গাজীপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাবেদ আলী শাহ, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অশোক গোয়ালা বাবলু প্রমুখ।
উদ্বোধনের প্রথমদিন গাজীপুর চা বাগানের ২০ জন চা শ্রমিককে অনুদানের চেক প্রদান করা হয়।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, উপজেলার সবকটি চা বাগানের ৩ হাজার ৭শত ৩৫ জন শ্রমিকের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকার চেক দেওয়া হবে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে চা শ্রমিকদের জীবন মানোন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলায় ১ কোটি ৮৬ লক্ষ ৭৫ হাজার টাকা অনুদানের চেক স্বাস্থ্যবিধি মেনে ধারাবাহিকভাবে প্রদান করা হবে।
আইনিউজ/এস আলম সুমন/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























