ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১০:১১, ৫ আগস্ট ২০২১

সদর হাসপাতালের আইসিইউ রোগীদের জন্য দুর্জয় ক্লাবের সহায়তা

মৌলভীবাজারের দুর্জয় ক্লাবের পক্ষ থেকে ২৫০ শয্যা সদর হাসপাতালের আইসিইউ রোগীদের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজসহ ক্লাবের ৪ সদস্য বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার জেলার সভাপতি ও আইসিইউ স্থাপন কমিটির আহ্বায়ক ডা. শাব্বির হোসেন খানের কাছে ১০ হাজার টাকা অনুদান তুলে দেন। 

এসময় দুর্জয় ক্লাবের সাধারণ সম্পাদক মো. তাকবীর হোসাইন, সহ-সভাপতি সিরাজুল হাসান ও নির্বাহী সদস্য সোহান হোসাইন হেলাল উপস্থিত ছিলেন।

ডা. শাব্বির হোসেন খান দুর্জয় ক্লাবের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। তিনি জানান, এ পর্যন্ত মৌলভীবাজারের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার অনুদানে আইসিইউ ইউনিটের জন্য পর্যাপ্ত খরচ করার পরও ফান্ডে ৪  লাখ  ৯২ হাজার ১৩৮ টাকা রয়েছে।

তিনি মৌলভীবাজারের সকল দাতা-সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে যে কোন কঠিন পরিস্থিতি মোকাবেলায় এখনকার মতো ভবিষ্যতেও পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়