ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ৫ আগস্ট ২০২১
আপডেট: ০০:৩৭, ৫ আগস্ট ২০২১

বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার মৃত্যুতে মৌলভীবাজার জেলা বিএনপির শোক

মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়না মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

মঙ্গলবার (৩ আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানা যায়। 

বিএনপি জানায়, গত ২ আগস্ট দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে কাগাবলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও একাধিকবার নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, আথানগিরি গ্রামের বাসিন্দা ময়না মিয়া মারা যান। তার মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রাহমান বলেন, আমার বাবা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের আস্থাভাজন ও বিএনপির নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন ময়না মিয়া। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

আইনিউজ/এসএআর

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়