নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:১২, ৫ আগস্ট ২০২১
মৌলভীবাজারে নতুন শনাক্ত ৯১, মোট শনাক্ত ৬ হাজারের বেশি
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৯১ জন। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৭ শতাংশ। এই হার এর একদিন আগে ৪৩ দশমিক ৪৫ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৩০ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৪ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২ জন, জুড়ীর ৪ জন, শ্রীমঙ্গলের ২০ জন, কমলগঞ্জের ২০ জন, বড়লেখার ২ জন, কুলাউড়ার ৩৩ জন, রাজনগরের ১০ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৩০ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে শ্রীমগঙ্গলের ৩ জন, বড়লেখার ১১ জন। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫ জনে।
করোনায় মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৩ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























