শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৪:০৮, ৫ আগস্ট ২০২১
শ্রীমঙ্গলে প্রতিবেশীদের হামলায় আহত নারী চা শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
প্রতিবেশীদের হামলায় আহত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে তার উপর প্রতিবেশীরা হামলা করে বলে অভিযোগ পরিবারের। হামলায় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা ও ছেলের বউ সাথী হাজরা গুরুতর আহত হয়েছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে সড়কে গোবর ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুরের সাথে কথা কাটাকাটি হয়। বিকেলে লাল বাহাদুর মদ্যপ অবস্থায় গালাগালি করলে নিহতের ছেলে বাধা দেন।
এক পর্যায়ে লাল বাহাদুর তারা তিন ভাই লাঠিসোটা নিয়ে হামলা চালায় কয়েক জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রুপবতী হাজরাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় মারা যান রূপবতী।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইনিউজ/এএ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























