জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৪:১৮, ৫ আগস্ট ২০২১
সূচনা প্রকল্পের আয়োজনে জুড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ চলছে
সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট দিবসটি পালন করা হয়ে থাকে। ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডাব্লিউবিটিআই) কর্তৃক এ বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য-‘মাতৃদুগ্ধ দান সুরক্ষায়, সকলের সম্মিলিত দায়।’
এদিকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সূচনা প্রকল্পের আয়োজনে মৌলভীবাজারের জুড়ীতে চলছে নানা কর্মসূচি। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সভা অনুষ্ঠিত হয়। রোববার (১ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সমরজিৎ সিংহ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ শহীদুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমামুল মুনতাসির, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার উসমান গনি সিদ্দিকি, সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার নুরুল আহমেদ মামুন, সূচনা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলেটেটর সাজ্জাদ হোসেন, সুলতানা নার্গিস, ঝর্ণা বেগম, মাহবুবুল আলম প্রমূখ। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জুড়ীতে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে সূচনা প্রকল্প।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২১-এর উদ্দেশ্য হলো—মায়ের দুধ খাওয়ানোর সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করা; মায়ের দুধ খাওয়ানোকে জনস্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করা এবং সর্বোচ্চ সফলতার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্ত করা।
আইবিএফএএনের তথ্য অনুযায়ী, শিশুকে মায়ের দুধ না খাওয়ালে নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ১৫ গুণ, ডায়রিয়ায় মৃত্যুর ঝুঁকি প্রায় ১১ গুণ, শিশুদের অপুষ্টি ও অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি প্রায় ১৪ গুণ এবং জন্ডিস, কানপাকা ও পরিপাকতন্ত্রের সংক্রমণসহ ডায়রিয়ার শঙ্কা বৃদ্ধি পায়। এ ছাড়া শারীরিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হয়; বয়সের তুলনায় ওজন অতিরিক্ত বৃদ্ধি পায়; দীর্ঘস্থায়ী রোগের (ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা) ঝুঁকি বৃদ্ধি পায়।
বাংলাদেশে ১৯৯২ সাল থেকে প্রতিবছর সপ্তাহটি পালিত হয়ে আসছে। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ জাতীয়ভাবে পালিত হচ্ছে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ উপলক্ষে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি মাসব্যাপী পালিত হবে।
আইনিউজ/সাইফুল ইসলাম সুমন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























