ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ৫ আগস্ট ২০২১
আপডেট: ১৬:০৯, ৫ আগস্ট ২০২১

শেখ কামালের প্রতিকৃতিতে মৌলভীবাজার জেলা প্রশাসনের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে প্রয়াত শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মো. মেহেদী হাসান, উপ-পরিচালক (যুব উন্নয়ন অধিদপ্তর) মো. আলাউদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ, বেসিক কম্পিউটার ও আইসিটি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন এবং আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়