কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:৪৫, ৫ আগস্ট ২০২১
লাউয়াছড়ায় ঝড়ে গাছ পড়ে দেড় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে ঝড়ের কারণে গাছ পরে যান চলাচল বন্ধ ছিল। পরে বন বিভাগের কর্মীরা সড়কের পড়ে থাকা গাছগুলো কেটে সরিয়ে পড়লে প্রায় দেড় ঘণ্টা পর কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে গাছ সরানোর কাজে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা গেলেও তারা কাজ না করেই ফিরে যায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় লাউয়াছড়ার কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের জনকিছড়া রেসকিউ সেন্টারের সম্মুখসহ ৪-৫ জায়গায় ঝড়ের কারনে সড়কে বড় বড় ৪-৫টি গাছ উপড়ে পড়ে। এসময় সড়কের দুপাশে প্রায় শতাধিক যানবাহন আটকা পরে। এসময় অনেক ট্রাক-পিকআপ চালক ও শ্রমিকরা সড়কে পরে থাকা গাছগুলো সরানোর জন্য চেষ্টা করে। তারাও দা ও করাত দিয়ে গাছ কেটে সড়কের একপাশে নিয়ে যায়।

লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ঝড়ের কারণে পরা গাছগুলো দ্রুত কেটে সরাই। পরে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।
আইনিউজ/রুহুল হৃদয়/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























