নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৮:৪৪, ৬ আগস্ট ২০২১
শনিবার মৌলভীবাজারে গণটিকা কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজার পৌরসভায় আগামী শনিবার (৭ আগস্ট) উদ্বোধন হবে গণটিকা কার্যক্রম। পৌর এলাকার ১ নং ওয়ার্ডের টিকাদান কেন্দ্র শাহ মোস্তফা কলেজে এ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ৯টায় মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
এসময় গণটিকা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
মৌলভীবাজারের যে ৯টি কেন্দ্রে চলবে টিকাদান কার্যক্রম
- ১ নং ওয়ার্ডে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) কলেজ,
- ২ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি কলেজ,
- ৩ নং ওয়ার্ডে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়,
- ৪ নং ওয়ার্ডে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,
- ৫ নং ওয়ার্ডে বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- ৬ নং ওয়ার্ডে বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসা,
- ৭ নং ওয়ার্ডে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়,
- ৮ নং ওয়ার্ডে হাজী নছিব উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং
- ৯নং ওয়ার্ডে বড়কাপন (শেখেরগাঁও) সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এরইমধ্যে মৌলভীবাজার শহরের ২৫টি কেন্দ্রে চলছে টিকাদান রেজিস্ট্রেশন কার্যক্রম। স্পট রেজিস্ট্রেশন করেও টিকা দেওয়া যাবে। সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম সম্পন্ন করতে স্ব-স্ব পৌর কাউন্সিলরকে সভাপতি করে ৯টি ওয়ার্ডে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে. প্রতিটি ওয়ার্ডে থাকবেন স্বেচ্ছাসেবক দল।
মেয়র ফজলুর রহমান বলেন, করোনা টিকাদান সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। পৌর নাগরিকদের অনুরোধ করবো তারা যেন নিজ নিজ কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করে করোনার ভ্যাকিসন দেন। শুধুমাত্র তাঁদের জাতীয় পরিচয়পত্রে ফটোকপি সাথে নিয়ে গেলেই হবে।
সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ আইনিউজকে বলেন, মৌলভীবাজারের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে করোনাভাইরাসের প্রতিরোধে টিকাদানের কর্মসূচি চালু হবে আগামী ৭ আগস্ট থেকে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সিভিল সার্জন কার্যালয় এবং সংশ্লিষ্টরা। এরমধ্যে জেলা শহরের মৌলভীবাজার পৌরসভা অন্যতম একটি এলাকা।
উল্লেখ্য, আগামী শনিবার গণটিকা কার্যক্রমের উদ্বোধন হলেও এটি পুরোদমে সারাদেশে শুরু হবে এক সপ্তাহ পর থেকে। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আগামী শনিবার (৭ আগস্ট) পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। এর ঠিক এক সপ্তাহ পর শুরু হবে সারাদেশে গণটিকা। গণটিকা ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত...
এদিন সারাদেশের সাথে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন এবং ৫টি পৌরসভায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন হবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























