ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৫৫, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১২:৪১, ৬ আগস্ট ২০২১

মৌলভীবাজারে একদিনে আরও ১৯১ জনের করোনা, মৃত্যু ১

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৯১ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।

শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৬৩ শতাংশ। এই হার এর একদিন আগে ৩৩ দশমিক ৭ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হারের তেমন পরিবর্তন হয়নি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ২২১ জন। ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।

নতুন শনাক্ত ১৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৬৯ জন, জুড়ীর ১৮ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ২৫ জন, বড়লেখার ৩০ জন, কুলাউড়ার ৪৫ জন, রাজনগরের ৩ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ২২১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৪০ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ৩৫ জন, বাকি ৫ জন রাজনগরের। এতে জেলায় মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫ জনে। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়ার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৪ জন, বড়লেখায় ৩ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৪ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়