ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৬, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১৩:০৭, ৬ আগস্ট ২০২১

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনসহ সিলিন্ডার দিলো ফিনলে টি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার উপহার দিয়েছে ফিনলে টি।

শুক্রবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই অক্সিজেন সিলিন্ডার বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ ড. মো আব্দুস শহীদ এমপি। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ফিনলে সিও (চীফ অপারেটিং অফিসার) তাহসিন আহমেদ চৌধুরী এবং সাংবাদিক ও অনান্য নেতৃবৃন্দরা।

এসময় ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জিএম শিবলী, বালিশিরা চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন, ফিনলে টি'র মেডিক্যাল ইনচার্জ ডা. নাদিরা খানম ১৩শ লিটারের ১০টি অক্সিজেন সিলিন্ডার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়