ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২৭, ৬ আগস্ট ২০২১

৮ ও ৯ আগস্ট মৌলভীবাজারে দেয়া হবে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

আগামী রোববার (৮ আগস্ট) এবং সোমবার (৯ আগস্ট) মৌলভীবাজারে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এমনটাই জানা গেছে। 

শুক্রবার (৬ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাতে বলা হয়েছে, সাতটি উপজেলার নির্ধারিত (সাত) কেন্দ্রে পাওয়া যাবে অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার জেলার ২৫০ শয্যা হাসপাতাল এবং সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ০৮-০৯ আগস্ট তারিখে শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। এই ৭টি কেন্দ্র ব্যতীত অন্য কোথাও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয়  ডোজ প্রদান করা হবে না। এই দুইদিন সিনোফার্মের টিকাপ্রদান বন্ধ থাকবে।

যারা পূর্বে মৌলভীবাজারের এই সাত টিকা কেন্দ্রে টিকা রেজিস্ট্রেশন করে অ্যাস্ট্রাজেনেকা/ কোভিশিল্ড এর ১ম ডোজ টিকা গ্রহণ করেছিলেন কেবলমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা পাবেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা নিতে অবশ্যই পূর্বের টিকা কার্ড (১ম ডোজের তথ্য সম্বলিত) অথবা টিকা কার্ড হারিয়ে গেলে সুরক্ষা থেকে ডাউনলোড করে (১ম ডোজ উল্লিখিত) প্রিন্ট কপি নিয়ে আসতে হবে। সাথে অবশ্যই জাতীয় পরিচয় পত্র রাখতে হবে।  মোবাইল ফোনে পূর্বের ম্যাসেজ সংরক্ষিত থাকলে প্রয়োজনে সেটা প্রদর্শন করতে হবে। 

নির্বিঘ্নে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করতে নির্দিষ্ট দিনেই টিকা নিতে আহ্বান জানানো হয়েছে। এর ফলে পরবর্তীতে নানা প্রকার জটিলতা এড়ানো সম্ভব হবে।

উল্লেখ্য, দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য কোনো প্রকার ম্যাসেজ দেয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিতে। 

এদিকে শুক্রবার (৬ আগস্ট) মৌলভীবাজারে এসে পৌঁছেছে কোভিশিল্ড টিকার ১২ হাজার ডোজ। এছাড়া সিনোফার্মের আরও ৪৮ হাজার ৮০০ টিকা এসেছে। 

সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৬৭ হাজার ৫৬৭ জন। অপরদিকে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ হাজার ৮১২ জন। অর্থাৎ ১২ হাজার ৭৫৫ জন এখনো দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। 

দ্বিতীয় ডোজ সংক্রান্ত সিভিল সার্জন কার্যালয়ের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়