ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১৮:২৫, ৬ আগস্ট ২০২১

মৌলভীবাজারে বৃদ্ধি পেয়েছে মোটরসাইকেল চুরি

মোটরসাইকেল চুরির প্রতীকী ছবি

মোটরসাইকেল চুরির প্রতীকী ছবি

মৌলভীবাজারে ব্যাপকহারে বেড়েছে মোটরসাইকেল চুরির প্রবণতা। গত দুইমাসে শুধু জেলা শহর থেকে অনেকগুলো মোটরসাইকেল চুরি হয়েছে। 

গত ৫ আগস্ট রাতে মৌলভীবাজার শহরের ক্লাব রোড থেকে ১২৫-ডিসকভার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। সাইকেলের নাম্বার প্লেট সিলেট-হ ১৪ ৯২৮৮।  

সাইকেল মালিক বিমান কান্তি চন্দ জানান, আমার বাসা মৌলভীবাজার শহরের ক্লাব রোডে। ৫ আগস্ট রাত দশটায় সাইকেল বাসার সামনে রেখে ভিতরে গিয়েছি। ভিতর থেকে পাঁচ মিনিট পর এসে দেখি সাইকেলটি নেই। এরপর আমি পুলিশকে জানিয়েছি। আজ সকালে থানায় জিডি করেছি এবং শ্রীমঙ্গলে  র‍্যাব-০৯ কে জানিয়েছি। এছাড়া জেলার সাংবাদিকদেরও জানিয়েছি। আমার সাইকেলটা উদ্ধারে সবাই সহযোগিতা কামনা করছি। 

চুরি যাওয়া মোটরসাইকেলের সাথে বিমান কান্তি চন্দ

তিনি আরও বলেন, আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি। চাকরির সুবিধার্থে অনেক কষ্টে আমি সাইকেলটি কিনেছি। আমার সাইকেল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাই। 

এ বিষয়ে এডভোকেট প্রীতম দত্ত সজিব জানান, মৌলভীবাজার শহরে বাইক চুরি অস্বাভাবিক ভাবে বেড়েছে। কয়েকদিনের মধ্যে এত পরিমাণ বাইক চুরি হলেও এখন পর্যন্ত মূল অপরাধীদের শনাক্তকরণে প্রশাসনের পদক্ষেপ নগণ্য বলেই মনে হচ্ছে যার ফলশ্রুতিতে গতকাল রাতেও শহরস্থ ক্লাব রোড থেকে একটি বাইক চুরি হলো। প্রশাসন তৎপর হলে এ সাইকেলগুলো উদ্ধার করা সম্ভব। প্রশাসনের কাছে জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমেদ পাপ্পু বলেন, আমার ওয়ার্ডে গতকাল ডিসকাভারসহ কয়েক দিনের মধ্যেই চারটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বাসা এবং বাসার সামনে থেকে। এছাড়া গত চার মাসের মধ্যে প্রায় ২৭ টা মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে বলে আমাকে জানিয়েছেন সদর থানার দুজন এসআই।এই চোর চক্রকে খুঁজে বের করার আহবান জানাচ্ছি পুলিশ প্রশাসনের প্রতি।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইয়াছিনুল হক জানান, ইদানিং সাইকেল চুরি কিছুটা বেড়েছে। গত কয়েকদিনে ৫/৬ টা সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি মামলাও হয়েছে। এ তৎপরতা রোধে আমরা অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে আটটি টিম মাঠে কাজ করছে। এরমধ্যে কাগজ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটকের অভিযানও চলছে। অনেকগুলো মোটর বাইক আটক করা হয়েছে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, শহরে হঠাৎ করে মোটরসাইকেল চুরি বেড়ে গেছে। এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আতংকিত হচ্ছে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাই এ চক্রকে  খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য। 

আইনিউজ/এআর/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়