কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:৩০, ৬ আগস্ট ২০২১
কমলগঞ্জে ২২০ লিটার চোলাই মদসহ আটক ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলায় গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর ফাঁড়ির পুলিশ অভিযান পরিচালনা করে ২২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় শমশেরনগর চা বাগানের নারায়ণ টিলায় জিতেন চাষার বাড়ি থেকে তাদেরকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলেন-শমশেরনগর চা-বাগান এলাকার কানাই দুলাল পাত্র (৪২), গনন রায় (৫০) ও গোপাল লোহার (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। তারা বহু দিন ধরে চোলাই মদের ব্যবসা করে আসছিল।
শমশেরনগর পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (নি.) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২২০লিটার মদ সহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























