কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২৩:২৮, ৬ আগস্ট ২০২১
কমলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ফ্রি টিকার নিবন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে মানুষের মাঝে কোভিড-১৯ এর ফ্রি ভ্যাকসিন নিবন্ধন করে দিচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার (৬ আগস্ট) সকাল থেকে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ও ভাদাইরদেউল রওয়াব উল্ল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার ৩ শতাধিক অসহায়, অশিক্ষিত ও দুঃস্থ লোকদের খুঁজে বের করে সবাইকে টিকার নিবন্ধন করে দিচ্ছেন।
সাম্প্রতিককালে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমনের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহিত টিকা কর্মস‚চিকে বাস্তবায়িত করার লক্ষ্যে স্বেচ্ছায় গ্রহন করা হয়েছে ব্যতিক্রমি এই উদ্যোগটি। উপজেলার বিভিন্ন গ্রাম, চা বাগান ও শহরের আশপাশে গড়ে ওঠা বস্তি পল্লীগুলোতে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে তাদের ‘ফ্রি সার্ভিস’ কর্মসূচিটি।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাষক শাহজাহান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা, সহ-সম্পাদক আব্দুল কাদির সাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, সদস্য হুমায়ুন কবির প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা বলেন, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। টিকাদানের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























