ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩২, ৬ আগস্ট ২০২১
আপডেট: ০০:২৮, ৭ আগস্ট ২০২১

করোনায় মৃতদের দাফনটিমকে সুরক্ষাসামগ্রী দিলেন জোহরা আলাউদ্দিন এমপি

এই মহামারি করোনায় মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন।

আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেলে সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ব্যাক্তিদের দাফনকার্যে নিয়জিত এবং করোনায় আক্রান্ত রোগীদের ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন র. ইসলামী সোসাইটির সদস্যদের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেন। সেখানে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন সোসাইটির সভাপতি মো. মুহিবুর রহমান মুহিবসহ অন্যান্য সদস্যরা।

আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন ফ্রি অক্সিজেন সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শেখ বোরহান উদ্দিন র.  ইসলামী সোসাইটির সদস্যদের পিপিই, গ্লাভস, মাস্ক এবং অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

উল্লেখ্য যে, করোনার প্রাম্ভিককাল থেকেই শেখ বোরহান উদ্দিন সোসাইটি সংগঠনটি বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছিল। এখন পর্যন্ত সংগঠনটি করোনায় মৃত ৩৬ জনের দাফন এবং ৩ জনের সৎকার সম্পন্ন করেছে। যেখানে আক্রান্ত রোগীদের পাশে তাদের পরিবারের কেউ নেই সেখানে এই সামাজিক সংগঠনগুলো তাদের পাশে নির্ভয়ে এগিয়ে আসছে।

এসময় জোহরা আলাউদ্দিন এমপি বলেন, করোনাকালীন এ দুঃসময়ে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা সীমাহীন। করোনাকালে এসব সম্মুখযোদ্ধাদের উৎসাহ এবং মনোবল বাড়ানোর জন্য যতটুকু সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব হবে আমি করবো।

আইনিউজ/এসএআর/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়