ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫১, ৬ আগস্ট ২০২১
আপডেট: ১১:৪৮, ৭ আগস্ট ২০২১

কুলাউড়ার সাংবাদিক শাকির আহমেদ মারা গেছেন

কুলাউড়ার সাংবাদিক শাকির আহমেদ মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেটভিউয়ের নিজস্ব প্রতিবেদক ছিলেন। 

শুক্রবার (৬ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আইনিউজের কুলাউড়া প্রতিনিধি এস আলম সুমন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় হঠাৎ করেই শাকির হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে কুলাউড়ার সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া বয়ে গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়