নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:৫৩, ৭ আগস্ট ২০২১
মৌলভীবাজারে টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন নেছার আহমদ এমপি
মৌলভীবাজারে সকল ইউনিয়ন ও পৌরসভায় ১১২টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় শনিবার (৭ আগস্ট) সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শাহ মোস্তফা কলেজ কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। সকাল থেকেই টিকা নিতে কেন্দ্রে আসছেন সাধারণ মানুষ। এর মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যা বেশি।

এসময় গণটিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

এ সময় সিভিল সার্জন জানান, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। গণটিকা কার্যক্রমে স্পট রেজিষ্ট্রেশন করা যাবে। আজ জেলায় ৪৯২০০ জনকে সিনোফার্মের টিকা দেয়া হবে। এছাড়াও সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে। জেলায় ৬ আগস্ট পযন্ত ৬২৫৭০ জনকে সিনোফার্মের টিকা দেয়া হয়েছে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























