মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১২:১৬, ৭ আগস্ট ২০২১
সাংবাদিক শাকিরের মৃত্যুতে নয়া শতাব্দী পরিবারের শোক
না ফেরার দেশে চলে গেছেন আসন্ন দৈনিক নয়া শতাব্দী পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি শাকির আহমেদে। শুক্রবার (৬ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আজ শনিবার (৭ আগস্ট) বেলা ২ টা ১৫ মিনিটে কুলাউড়া বরমচাল উচ্চ বিদ্যালয় মাঠে শাকিরের জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে শাকিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসন্ন দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক নাঈম সালেহীন ও প্রকাশ ওয়ালিউর রহমান।
সম্পাদক ও প্রকাশকের পক্ষে পত্রিকাটির সিলেট ব্যুরো শাহ শরীফ উদ্দিন গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় জানান, শাকিরের মৃত্যুর মধ্যদিয়ে নয়া শতাব্দী পরিবার তাঁর কর্মঠ এবং মেধাবী এক সদস্যকে হারালো। এ ক্ষতি অপূরণীয়।
শাহ শরীফ উদ্দিন প্রেরিত শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, 'সম্পাদক ও প্রকাশক বলেছেন, নয়া শতাব্দী পরিবার যত দিন থাকবে শাকিরের পরিবারের পাশে থাকবে।'
এদিকে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে হঠাৎ করে সে অসুস্থ হলে প্রথমে তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাকির আহমেদের চাচাত ভাই স্থানীয় সাংবাদিক এনামুল আলমের বরাত দিয়ে নয়া শতাব্দীর সিলেট ব্যুরো শাহ শরীফ উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
শাকির মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল গ্রামের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে শাকিরের বয়স হয়েছিলো ৩২।
তিনি মা, এক শিশুসন্তান ও স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























