ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫২, ৭ আগস্ট ২০২১
আপডেট: ১৬:১২, ৭ আগস্ট ২০২১

মৌলভীবাজার পৌরসভায় প্রথমদিনে সফলভাবে গণটিকাদান সম্পন্ন

মৌলভীবাজার পৌরসভায় প্রথম দিনে সফলভাবে সম্পন্ন হয়েছে টিকাদান কার্যক্রম। সকাল ৯টা থেকে একযোগে ৯টি কেন্দ্রে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলার কথা ছিলো এই কার্যক্রম। তবে কোনও কেন্দ্রে বেলা ১টায় শেষ হয়, কোনও কেন্দ্রে চলে দুপুর ২টা পর্যন্ত। সম্পন্ন হয়ে যায় কেন্দ্রের বরাদ্দ।

তবুও ছিলো টিকা নিতে আসা মানুষের ভিড়। অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন টিকা না নিয়ে। 

শনিবার (৭ আগস্ট) মৌলভীবাজার পৌরসভার ৯টি কেন্দ্রের প্রতিটিতে ২০০ জন করে মোট ১৮০০ জনকে সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হয়েছে। 

সকাল ৯টায় মৌলভীবাজারে সকল ইউনিয়ন ও পৌরসভায় ১১২টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। এ গণটিকা কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ও সিভিল সার্জন অফিসের সহযোগীতায় শনিবার (৭ আগস্ট) সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডে শাহ মোস্তফা কলেজ কেন্দ্রে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন নেছার আহমদ এমপি। সকাল থেকেই টিকা নিতে কেন্দ্রে এসেছেন অসংখ্য সাধারণ মানুষ। এর মধ্যে বয়স্ক নারী-পুরুষের সংখ্যা বেশি।

এসময় গণটিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, সকল মানুষকে টিকার আওতায় আনতে জেলার ৬৭টি ইউনিয়নে ১ টি করে কেন্দ্র ও ৩টি বুথ রয়েছে। আর ৫টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র আর ২টি বুথ আছে। গণটিকা কার্যক্রমে স্পট রেজিস্ট্রেশন করে টিকাদানের সুযোগও ছিলো।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান আইনিউজকে বলেন, সকলের সহযোগিতায় শনিবারের এই টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়