নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৩:৫৮, ৮ আগস্ট ২০২১
মৌলভীবাজার জেলা পরিষদের চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ
জেলা পরিষদের উদ্যোগে চিকিৎসা সামগ্রী প্রদান। ছবি : আইনিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করেছে মৌলভীবাজার জেলা পরিষদ।
রোববার (৮ আগস্ট) জেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জরুরি চিকিৎসা সামগ্রী হিসেবে ৮ সেট অক্সিজেন কনসেনট্রেটর (৫ লিটার), ৮ টি নেবুলাইজার মেশিন, ৬ সেট মাস্কসহ পাম্প মেশিন, ১৮০ পিস নন রিব্রিথিং মাস্ক, ৩০ টি পালস অক্সিমিটার, ২০ টি অক্সিজেন ফ্লো মিটার, ৪ টি পেশেন্ট মনিটর সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থানের জন্য ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিকো, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডা. শাব্বির হোসেন খানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























