কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৪:১৭, ৯ আগস্ট ২০২১
কমলগঞ্জে বঙ্গমাতার জন্মদিন পালন
বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ।
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রোববার (৮ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুচন্দ্রা দাস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। পরে ৭ জন দুঃস্থ মহিলার মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























