মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:৫৯, ৮ আগস্ট ২০২১
লকডাউন অমান্য করায় মৌলভীবাজারে আরও ৭৫ মামলা
সারাদেশে চলছে লকডাউন। মৌলভীবাজারে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে প্রশাসনের জেরার মুখে। দ্বিতীয় ধাপে চলমান লকডাউনের ৩য় দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় মৌলভীবাজারে ৭৫টি মামলায় জরিমানা করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সারাদিন সকল উপজেলায় অভিযান পরিচালনা করে ৪৩ হাজার ২৪০ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনারগণ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

এদিকে মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৮৮ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।
রোববারের (৮ আগস্ট) আপডেট অনুযায়ী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯২ শতাংশ। এই হার এর একদিন আগে ৩০ দশমিক ৯১ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হারে তেমন পরিবর্তন আসেনি। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৪৪৩ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১৪৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।
আইনিউজ/শাফাত/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























