শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৮:২০, ৯ আগস্ট ২০২১
শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতার স্ত্রীর খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতার স্ত্রী রুপবতী হাজরার খুনিদের ফাঁসির দাবিতে তিনটি চা বাগানে কর্মবিরতি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ভাড়াউড়া চা বাগান, খাইছড়া চা বাগান ও ভুরভুরিয়া চা বাগানের চা-শ্রমিকরা মিলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এবং ১ ঘণ্টা কর্মবিরতি পালন করে।
চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নুর মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের জিএম ও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী, বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক সজল হাজরা, কালিঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরাগ বাড়ই, চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি উজ্জল হাজরা প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের একটাই দাবি থাকবে মালিকপক্ষের কাছে মালিক পক্ষ যেনো এই খুনিকে বাগানে না রাখে। তাদেরকে যেনো উচ্ছেদ করে দেয়। কারণ এইসব লোক বাগানে থাকলে আবার একটা ঘটনা ঘটবে। তাদেরকে দেখে মানুষ শিখবে। তাই আমরা চাই না খুনিরা বাগানে থাকুক। ছয় মাসের ভিতর ভাড়াউড়া চা বাগানে তিনটা ঘটনা ঘটে গেছে। অথচ আমরা চুপচাপ বসে থাকবো। যারা এই কাজগুলো করছে তারা তো এই বাগানে চা শ্রমিক সন্তান বা শ্রমিক। এসময় চা-শ্রমিকরা রুপবতী হাজরার খুনিদের ফাঁসির জোড়ালো দাবি জানান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























