কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১২:৩৫, ১০ আগস্ট ২০২১
কমলগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাবের অভিযানে বিশেষ ক্ষমতা আইনের ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত রোববার (৮ আগস্ট) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অভিযান পরিচালনা করে।
এসময় শ্রীমঙ্গল থানার একটি মামলায় (মামলা নং- ১৯, তারিখ-২৪/০৬/২০১৪ইং) ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি মূলে মো. আলাল মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করে। সে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের কালারায়ের চর গ্রামের মৃত হাসিম মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীকে রোববার রাতেই কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে সোমবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























