নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১১:৫০, ১০ আগস্ট ২০২১
মৌলভীবাজারে আক্রান্ত বেড়ে ৬ হাজার ৬ শতাধিক, মৃত্যু আরও ১
ফাইল ছবি
মৌলভীবাজার জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন আরও ৬৭ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন আরও ১ জন।
মঙ্গলবার (১০ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্র যুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ২৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৩৮ শতাংশ। এই হার এর একদিন আগে ৩৪ দশমিক ৩ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৬১৬ জন। ২৪ ঘণ্টায় জেলায় ২১ জন সুস্থ, মৃত্যুবরণ করেছেন আরও একজন।
নতুন শনাক্ত ৬৭ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৫ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ২০ জন, বড়লেখার ৮ জন, কুলাউড়ায় ১৯ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৬১৬ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১ জন। এর মধ্যে শ্রীমঙ্গলের ১৯ জন, কুলাউড়ার ২ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৪২৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনায় মৃত্যুবরণ করেছেন আরও ১ জন। তিনি বড়লেখার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৬৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৪ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৩ জন, শ্রীমঙ্গলে ১০ জন, জুড়ী ৪ এবং সদর হাসপাতালের ৩৫ জন রয়েছেন।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























