ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১০ আগস্ট ২০২১
আপডেট: ১৯:০৮, ১০ আগস্ট ২০২১

করোনাকালে স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে মবশ্বির-রাবেয়া ট্রাস্ট

মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাফন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পৌরসভার বোর্ড রুমে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।  সবশেষে জেলা প্রশাসক ও অন্যন্য অতিথিরা স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন সুরক্ষাসামগ্রী। 

সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২০০০ পিস মাস্ক,  ৮০০ পিস হ্যান্ড গ্লাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট,  ৪০টি (২৫০ মিলিলিটার বোতল) হ্যান্ড স্যানিটাইজার, পুরুষ ও নারী মিলে কাফনের কাপড় ২৯ সেট।

সুরক্ষাসামগ্রী গ্রহণ করেন, শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, ইকরামুল মুসলিমীবের জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, শেইড ট্রাস্ট মৌলভীবাজার এর জেলা সমন্বয়ক খিজির মোহাম্মদ জুলফিকার।

মবশ্বির-রাবেয়া ট্রাস্ট চলমান করোনা মহামারিতে করোনায় আক্রান্ত অসহায় ও গরীবদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ করছে। এছাড়াও দীর্ঘদিন থেকে গরীব রোগীদের চক্ষু সেবা, গৃহ নির্মাণ, রিকশা বিতরণ, রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ্ব প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্ত-মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়