কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২১:২৪, ১০ আগস্ট ২০২১
অসহায় রোগাক্রান্ত শোভন মালাকার বাঁচতে চায়
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর গ্রামের সজল মালাকারের ১৭ বছর বয়সী ছেলে শোভন মালাকার। সে দীর্ঘ ১ বছর যাবত পেটের ব্যাথায় ভুগছে। পরে মেডিকেল টেস্টে তার পেটের ভিতরে ১৫-১৬ টি পাথর ধরা পড়ে। দ্রুত চিকিৎসা না করলে তাকে বাঁচানো যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকাল ৩ টায় তার বাড়িতে গেলে জানা যায়, মাসখানেক পূর্বে মেডিকেল টেস্টে শোভন মালাকারের পেটের ভিতরে ১৫-১৬ টি পাথর ধরা পড়ে। সেই সময় থেকে প্রচন্ড ব্যাথায় ভোগছে। এ অবস্থায় তার চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না এই অসহায় পরিবারটি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঢাকায় নিয়ে পাথর অপসারণ করতে হবে।
বাবা সজল মালাকার দিনমজুরির কাজ করতেন, কিন্তু দীর্ঘদিন যাবত বাবার মেরুদন্ডের সমস্যার কারনে কোন কিছু করতে পারছেন না। তাছাড়া মা অর্চনা মালাকার অন্যের ঘরে কাজ করে কোনরকম সংসার চালাচ্ছন।
কিন্তু একমাত্র ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব। তাই সমাজের বিত্তশালী মানুষের কাছে তার একমাত্র ছেলের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন। সহযোগীতার জন্য পারসোনাল বিকাশ নাম্বার -০১৬৩০৬৭৩১৪১ (শোভনের কাকা)।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























