ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ১০ আগস্ট ২০২১
আপডেট: ২১:২৩, ১০ আগস্ট ২০২১

চা শ্রমিকদের করোনা চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার দিলো রাগ রঙ সংগীত আকাদেমী

মৌলভীবাজারের রাগ-রঙ সংগীত আকাদেমীর শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ভাড়াউড়া বাগানে চা শ্রমিকদের হাসপাতালে করোনার চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১০ আগস্ট) রাগরঙ-এর পরিচালক ও অধ্যক্ষ রনি প্রেন্টিসের পক্ষে এসব হস্তান্তর করেন আকাদেমীর সমন্বয়ক এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ডা. মো. আসলাম চৌধুরী, ইউপি সদস্য ইদ্রিছ আলী,বাগান সভাপতি নূর মিয়া, রেভা. বি.বি প্রেন্টিস, ভিক্টর প্রেন্টিস ও রাগ রঙ-এর প্রশিক্ষক পার্থ দাস।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়