ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩১ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ১০ আগস্ট ২০২১
আপডেট: ২১:২২, ১০ আগস্ট ২০২১

কমলগঞ্জে শোক দিবসের অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে দু'দিনব্যাপী এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা সহকারী প্রোগ্রামার রফিকুল হক প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দুটি গ্রুপে অনলাইনভিত্তিক এই সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে (ক) গ্রুপে ১ম থেকে ৭ম এবং (খ) গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়