নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৫:৩১, ১১ আগস্ট ২০২১
বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’র মোড়ক উন্মোচন
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন অঙ্কিত স্থানসমূহ নিয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসন এবং eyenews.news এর উদ্যোগে নির্মিত বিশেষ ডকুমেন্টারি 'খুঁজে ফিরি পিতার পদচিহ্ন' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কনফারেন্স হলে সকাল ১১ টায় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার শোয়েব প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন eyenews.news-এর সম্পাদক এবং বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল।
বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’নির্মাণের প্রেক্ষাপট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রান্তিক মানুষের নেতা, তার প্রমাণ চা-শ্রমিক ও হাওরাঞ্চলের জনগোষ্ঠী অধ্যুষিত মৌলভীবাজার জেলা।
বঙ্গবন্ধু ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর নেতা। পিছিয়ে পড়া চা-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর টানে হাওর, পাহাড়-চা বাগান ও সমতল ঘেরা আটাইশ’শ বর্গকিলোমিটারের অপূর্ব সৌন্দর্যমন্ডিত মৌলভীবাজার জেলায় বঙ্গবন্ধু এসেছেন বারবার।
তিনি ১৯৫৬, ১৯৬৪, ১৯৬৮, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩- বিভিন্ন সময়ে এখানকার মানুষের উন্নয়নে-উত্তরণে বারবার ছুটে এসেছেন।
জেলা প্রশাসন, মৌলভীবাজার জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছে।
জেলা প্রশাসন, মৌলভীবাজার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’শিরোনামে ২৩ মিনিট ৩০ সেকেন্ডর এই ভিডিও ডকুমেন্টারি নির্মাণ করেছে।
জেলা প্রশাসেনর উদ্যোগে ডকুমেন্টারিটি নির্মাণ করে দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল আইনিউজ ডট নিউজ।
ডকুমেন্টারি নির্মাণকালে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় বঙ্গবন্ধু স্মৃতিচিহ্ন খুঁজে সেখান থেকে তথ্য ও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার, আনসার ফিল্ড (বর্তমান ডিসি অফিস), শাহ মোস্তফা সড়কে ওয়াপদা রেস্ট হাউস, মৌলভীবাজার ক্লাব, দেওয়ানি মসজিদ, জনমিলন কেন্দ্র, শ্রীমঙ্গলের ফুলছড়া চা-বাগানের ডাকবাংলো, নন্দরানী চা-বাগান, ডা. আলী সাহেবের বাসা, টি-রিসোর্ট, শহীদ মিনার, তৎকালীন সোনালি ব্যাংক প্রাঙ্গণ, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগরের টেংরাবাজার ও কমলগঞ্জের শমসেরনগর থেকে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধুকে দেখেছেন, বঙ্গবন্ধুর সাথে স্মৃতি আছে এমন ব্যক্তিগণের সাক্ষাতকারও নেওয়া হয়েছে। এছাড়াও চা-বাগান, হাওর, পাহাড়, সমতলসহ উল্লেখযোগ্য পর্যটন এলাকার ফুটেজ সংযোজন করা হয়েছে।
এই ডকুমেন্টারি মৌলভীবাজার জেলার অমূল্য সম্পদ হিসেবে থাকবে।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























