মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫৬, ১১ আগস্ট ২০২১
মৌলভীবাজারে দীর্ঘ ১৯ দিন পর রেল চলাচল শুরু
কঠোর বিধিনিষেধ শিথিল করায় মৌলভীবাজারের রেলস্টেশনগুলোতে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হয়েছে। দীর্ঘ ১৯ দিন পর বুধবার (১১ আগস্ট) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সকাল ১০টা ৪০ মিনিটে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এছাড়াও কুলাউড়া, শমসেরেনগর, ভানুগাছ, সাতগাঁও সহ জেলার সবকটি রেলওয়ে স্টেশন ও জংশন থেকে আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।
গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের ১৯ দিন বন্ধ থাকার পর আবার চলাচল শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেনের। শতভাগ যাত্রী নিয়ে চলাচলে স্ট্রেশনের যাত্রী চাপ দেখা যায়। এতে পূর্বের নিধারিত সময়মতো সকল রেলস্টেশন থেকে ছেড়ে যাচ্ছে।
এ বিষয়ে শমসের নগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, দীর্ঘদিন পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। স্টেশনে যাত্রীদের চাপ ছিল। আগের নির্ধারিত সময় অনুযায়ী সকল স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। রেলগুলো শতভাগ যাত্রী নিয়ে চলছে, টিকেট ভাড়া স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা চেষ্টা করছি । ইতোমধ্যেই স্টেশন ধোঁয়া-মোছার কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে জীবাণুনাশক দিয়ে ট্রেনের ভেতরে এবং বাইরে পরিস্কার করা হয়েছে।
আইনিউজ/কামরুল হাসান শাওন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























