নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১৪, ১১ আগস্ট ২০২১
লাউয়াছড়া এলাকায় ভূমি দখল করে বনকর্মীদের উপর হামলা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন্যপ্রাণী এলাকার বনভূমি জবরদখলের অভিযোগ উঠেছে। বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাসহ বনকর্মীরা সরেজমিনে গেলে দখলদার বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুধবার (১১ আগস্ট) বেলা ৩টায় কালাছড়া বনভূমি সংলগ্ন ভেড়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লাউয়াছড়া বন রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন্যপ্রাণীর এলাকাধীন ভেড়াছড়া এলাকায় বনভূমি জবরদখলের চেষ্টা করে স্থানীয় একটি চক্র। খবর পেয়ে বুধবার বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ সহকারী বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্রসহ স্থানীয় বন কর্মীদের নিয়ে সরেজমিনে যান।
এসময় ভেড়াছড়া এলাকার একাধিক মামলার আসামী বাছিত মিয়াসহ স্থানীয় একটি সংঘবদ্ধ দল লাঠিসোটা নিয়ে বনবিভাগের লোকদের উপর হামলা চালায়। এসময় বনবিভাগের লোকজন আত্মরক্ষার্থে বনের ভেতরে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, র্যাব-৯ ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্মা শহীদুল ইসলামসহ বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন।
এ ব্যাপারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারস্থ বিভাগীয় বন কর্মকতা রেজাউল করিম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বনভূমি দেখাশুনা করতে গেলে ভেড়াছড়া এলাকায় অসংখ্য মামলার আসামী বাছিত মিয়া নামের এক লোকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র সহকারী বন কর্মকর্তা শ্যামল কুমার মিত্রসহ অন্যান্যদের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে তারা দৌড়ে বনের ভিতরে প্রবেশ করে। বিষয়টি থানা পুলিশসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বনকর্মীদের ওপর হামলার ঘটনায় বন বিভাগের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও-
লকডাউনে কেমন আছে লাউয়াছড়ার বন্যপ্রাণীরা?
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























