মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৩১, ১২ আগস্ট ২০২১
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব টরন্টো ওন্টারিও’র সহায়তা প্রদান
করোনা চিকিৎসায় মৌলভীবাজারের হাসপাতালগুলোর জন্য ৩১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব টরন্টো ওন্টারিও, কানাডা।
বুধবার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের কাছে এসোসিয়েশনের পক্ষে সিলিন্ডারগুলো হস্তান্তর করেন বিশিষ্ট ব্যবসায়ী ডা. এম এ আহাদ। এসময় পৌর মেয়র মো. ফজলুর রহমান, বিএমএ মৌলভীবাজারের সভাপতি ডা. শাব্বির হোসেন খান ও সংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব টরন্টো ওন্টারিও, কানাডা-এর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী আইনিউজকে বলেন, মৌলভীবাজারে করোনা মহামারীকালে অক্সিজেন সংকটের কথা জানতে পেরে আমরা এ উদ্যোগ নিয়েছি।
তিনি জানান, অক্সিজেন সিলিন্ডার পাঠানোর জন্য বিভিন্ন প্রবাসীদের সাথে যোগাযোগ করা হয়। এভাবে সবার সহযোগিতায় ৪ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করে মৌলভীবাজারে পাঠানো হয়েছে। পরে এগুলো দিয়ে ৩১ টি অক্সিজেন সিলিন্ডার কেনা হয়। এই সিলিন্ডারগুলো মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল ছাড়াও ৬টি উপজেলাভিত্তিক স্বাস্থ্য কমপ্লেক্সেও পাঠানো হবে।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আইনিউজকে বলেন, আমরা অতীতেও বিভিন্ন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। এরই ধারাবাহিকতায় করোনাকালে আমরা অক্সিজেন সিলিন্ডারের জন্য অনুদান দিয়েছি। প্রবাসে অবস্থান করলেও আমরা দেশের মানুষের জন্য সবসময়েই চিন্তা করি, দেশের জন্য প্রাণের টান অনুভব করি।
আইনিউজ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























